কুমিল্লায় জয় দিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের যাত্র শুরু

স্টাফ রিপোর্টার।।
জয় দিয়ে যাত্র শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বুধবার (১৬ নভেম্বর) কুমিল­ার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাফুফে এলিট ফুটবল একাডেমি টিমের সাথে মুখোমুখি হয় মারুফুল হকের শিষ্যরা। ৩-০ গোলে বাফুফে এলিট ফুটবল একাডেমিকে পরাজিত করে শখ জামাল ধানমন্ডি ক্লাব।

ম্যাচের ২১তম মিনিটে শেখ জামালকে এগিয়ে নেন কর্নিলিয়াস স্টুয়ার্ট। এর ঠিক সাত মিনিট পরেই ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন স্টুয়ার্ট। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

Post Inside

বিরতি থেকে ফিরে ম্যাচের ২য় আর্ধের ৬৬তম মিনিটে ম্যাচের তৃতীয় গোল ও নিজের হ্যাট্রিক পূর্ণ করেন কর্নিলিয়াস স্টুয়ার্ট৷ নির্ধারিত সময়ের পর্বে ম্যাচে আর কোন দলই গোলের দেখা পায়নি৷

৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগামীকাল (১৭ নভেম্বর) কুমিল­ায় মুখোমুখি হবে ফর্টিস এফসি ও ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আরো পড়ুন
error: Content is protected !!