কুমিল্লায় প্রবাস ফেরত ব্যাক্তির মরদেহ উদ্ধার

মোঃ সাফি।।
কুমিল্লার বুড়িচংয়ে রবিউল হোসেন (৪৫) নামে প্রবাস ফেরৎ এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টায় উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের ভাতিজা মোঃ সাগর জানায়, তার চাচা দীর্ঘ ১৮ বছর সৌদিআরব ছিলো, কিছুপুর্বে দেশে এসে স্ত্রী ও ৩ সন্তান নিয়ে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলো।

Post Inside

শনিবার দুপুর ১ টায়, রবিউলের স্ত্রী মনি আক্তার নাজমা একটি এম্বুলেন্স যোগে রবিউলের মরদেহ নিয়ে গ্রামের বাড়ী জগতপুরে আসে।

বাড়ীর লোকজন রবিউলের মৃত্যুর কারন জিজ্ঞেস করলে স্ত্রী মনি আক্তার নাজমা কোন সুদ উত্তর দিতে না পারায় সন্দেহ হয়।

পরে বুড়িচং থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, ঘটনাটি কোতোয়ালি থানা এলাকায় ঘটেছে। খবর পেয়ে আমি বাড়িতে গিয়ে মরদেহটি কোতোয়ালিতে প্রেরণ করেছি। কোতোয়ালি থানা পুলিশ ব্যবস্থা নিবে।

কোতোয়ালি থানা এ ব্যাপারে ব্যবস্থা নেবে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিয়মিত মামলার জন্য প্রক্রিয়াধীন আছেন।

আরো পড়ুন
error: Content is protected !!