ভিকারুননিসা স্কুলকে হারিয়ে মুরাদনগর রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখি উচ্চ বিদ্যালয় জয়ী

কুমিল্লা প্রতিনিধি।।
সুলতানা কামাল প্রীতি ফুটবল ম্যাচে ঢাকা ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে কুমিল্লার মুরাদনগর রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখি উচ্চ বিদ্যালয়।

শনিবার বিকালে শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে এ দু শিক্ষা প্রতিষ্ঠান।

Post Inside

খেলার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ফারুক।

মুরাদনগর রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ড. আহসানুল আলম কিশোর এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, ঢাকা ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট মশিউজ্জামান রোমেল, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব রহিমা আক্তার, বাফুফের কার্যকরী সদস্য অ্যাডভোকেট রাশেদা রহমান, নাগরিক টিমের ব্যবস্থাপনা পরিচালক নাবেদুল হক, জাতীয় অ্যাথলেটিকস পদকপ্রাপ্ত ফরহাদ জেসমিন লিটি, ফুটবলে জাতীয় পদকপ্রাপ্ত আবদুল গাফফার, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষিকা লিপি আক্তার, রেজওয়ান রশিদ মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক কামরুন নাহার।

আরো পড়ুন
error: Content is protected !!