কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত

নেকবর হোসেন।।
কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জেলখানাবাড়ি রেলক্রসিং এলাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

Post Inside

নিহতরা হলেন কুমিল্লা আদর্শ সদর উজেলার বাতাইছড়ি পাকামাড়া এলাকার সোহাগ (৩৫) এবং তার ছেলে মো. সোহেল (১৪)।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে একই সময় চট্টগ্রামগামী কর্ণফুলী এবং ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। এসময় কুমিল্লাগামী সিএনজিচালিত অটোরিকশাটি কর্ণফুলী ট্রেনটিকে খেয়াল করলেও অপরপাশ থেকে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেসকে খেয়াল না করে রেললাইনের দিকে অগ্রসর হয়। এতে মহানগর এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালক সোহাগ এবং পেছনে বসা তার ছেলে সোহেল ঘটনাস্থলেই মারা যান।

ওসি বলেন, সোহাগ তার ছেলেকে নিয়ে নিজ গ্রামে যাচ্ছিলেন। তিনি পরিবার নিয়ে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে ভাড়া বাসায় থাকতেন।

আরো পড়ুন
error: Content is protected !!