সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবিতে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের মানববন্ধন

মনোয়ার হোসেন।।
বাংলা নিউজ টুয়েন্টি ফোর এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুন) সকালে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপর এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল রিপন।

Post Inside

চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানার পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, পাঠাগার সম্পাদক কাজী সেলিম, সদস্য মুহা. ফখরুদ্দীন ইমন, ইমাম হোসাইন ভূঁইয়া শরীফ, মেহরাব অপি, সাংবাদিক গোলাম রসুল, ইউসুফ মজুমদার, ইয়াছিন ফারুক ভূঁইয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা নাদিম হত্যার প্রতিবাদ করে ও ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। ভবিষ্যতে সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। এ সময় দৈনিক ভোরের কাগজের খুলনার তেরখাদা উপজেলা প্রতিনিধি এস এম বাসিতুল হাবিব প্রিন্স এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানান।

আরো পড়ুন
error: Content is protected !!