কুমিল্লায় প্রাইভেটকার থেকে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন দূর্গাপুর এলাকা থেকে ৭৩ বোতল ফেন্সিডিল’সহ একজন মহিলা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গত বুধবার সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ৭৩ বোতল ফেন্সিডিল’সহ একজন মহিলা মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মহিলা মাদক ব্যবসায়ী হলোঃ গাইবান্ধা জেলার সাঘাটা থানার উত্তর পাড়া গ্রামের মোঃ মালেক মিয়া এর মেয়ে মনি (৩০)।

এসময়ে মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ গাইবান্ধা ও কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত মহিলা আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!