চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক।।
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড মো আমিনুল ইসলাম টুটুল কে সংবর্ধনা প্রদান করেছে উপজেলার দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার সুধি সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Post Inside

দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আমিনুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোবারক আলী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল কবির খান মোহন, দপ্তর সম্পাদক মো. নাছির উদ্দীন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিপন, আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী ফখরুল ইসলাম রুবেল সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!