ব্রাহ্মণপাড়ায় স্বতন্ত্র প্রার্থী আবু জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের স্বতন্ত্র কেটলি প্রতিকের প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের শিদলাই ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজ মাঠে শিদলাই ইউনিয়নবাসীর আয়োজনে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

Post Inside

শিদলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন সরকার এর সভাপতিত্বে ও শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর এর পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।

বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার।

এসময় সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, আবু ছায়েব বাপ্পী, ব্যারিষ্টার অরুপ আল রাকিব, যুবলীগ নেতা আবু মুছা মোল্লা, জালাল উদ্দিন, নাজমুল হাছান শরীফ, ইদ্রিস মিয়া মেম্বার, আনোয়ার হোসেন মিশনসহ ইউনিয়নের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!