চৌদ্দগ্রামে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শামীম আরা হাসানকে সংবর্ধনা

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর শামীম আরা হাসানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকালে চিওড়া ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান।

Post Inside

চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের এর সভাপতিত্বে ও সাংবাদিক এম এ কুদ্দুস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যক্ষ কাজী মুজিবুর রহমান শাহিন, সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী, আবুু বকর সুজন, এমদাদ উল্যাহ, মুহা. ফখরুদ্দীন ইমন, আনিসুর রহমান, এম এ আলম, আবুল কাশেম মন্ডল, ইউপি সচিব রুহুল আমিন, ইউপি সদস্য উম্মে মাখতুম মাহরুজা সুলতানা, আয়েশা আক্তার জেসমিন, সুফিয়া বেগম, আনোয়ার হোসেন পিন্টু, আবু তাহের হানিফ, জামাল উদ্দীন, কাজী জাবেদ, বিশিষ্ট সমাজসেবক মাস্টার মাহবুবুর রহমান, কাজী আব্দুল কুদ্দুস তুহিন, জামাল উদ্দীন, এডভোকেট সজয় প্রমুখ।

এ সময় চিওড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংবর্ধিত অতিথির পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!