র‌্যাব-১১ এর অভিযানে যুবকের পেটের ভিতর থেকে ইয়াবা উদ্ধার

জহিরুল হক বাবু।।
অভিনব কায়দায় পেটের ভিতরে করে মাদক পরিবহণের সময় ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

রোববার র‌্যাব-১১, কুমিল্লা, সিপিসি-২ এর উপ-পরিচালক, লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলার শাহরাস্থি থানাধীন পরানপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে আসামী মোঃ মনির হোসেন (২৯) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় আসামীর পেটে থানা ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামী মোঃ মনির হোসেন চাঁদপুর জেলার শাহরাস্থি থানার পরানপুর গ্রামের মোঃ আমির হোসেন এর ছেলে।

জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় পেটের ভিতরে করে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা ও চাঁদপুর জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
error: Content is protected !!