ব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরে অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “জামিয়া ইসলামিয়া মাদ্রাসায়” মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।

Post Inside

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম। মাদ্রাসার সহ-সুপার মাওলানা মাঈন উদ্দিন সাইদ এর পরিচালনায় ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ হেফজুর রহমান।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক এডভোকেট ডঃ মোবারক হোসাইন।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বারী, অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, অধ্যাপক রফিকুল ইসলাম ফয়েজী, হাফেজ রুহুল আমিন, মাওলানা রফিকুল ইসলাম ভূইয়া, খন্দকার শাহজালাল, মোস্তাফিজুর রহমান, মোঃ ইব্রাহীম খলিল। এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী।

আরো পড়ুন
error: Content is protected !!