ব্রাহ্মণপাড়ায় রক্তের বন্ধন সমাজকল্যাণ সংগঠনের হিফজুল কোরআন প্রতিযোগীতা

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন সমাজকল্যাণ সংগঠনের উদ্যেগে নাগাইশ গ্রামের অন্ধ হাফেজ হাবিবুর রহমান এর স্মরনে এক ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হিফজুল কোরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে রক্তের বন্ধন সমাজকল্যাণ সংগঠনের আয়োজনে কোরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

Post Inside

প্রতিযোগীতায় বিভিন্ন মাদ্রাসার ৫ পারা ও ৩০ পারা কুরআনের হাফেজ ছাত্ররা অংশগ্রহন করে। প্রতিযোগীতায় স্পন্সর ছিলেন আমরা দুনিয়া ও আখিরাতের কাজ করি (দ্বীনের পথ) সংগঠন।

রক্তের বন্ধন সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা গাজী রুবেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, আমরা দুনিয়া ও আখিরাতের কাজ করি (দ্বীনের পথ) সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সরকার জহিরুল হক মিঠুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, নাজমুল হাছান শরীফ।

অনুষ্ঠানে কোরআন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা।

এছাড়া দুইজনকে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়। এসময় সংগঠনের সকল সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠান সফল ও স্বার্থক করে তুলেন।

আরো পড়ুন
error: Content is protected !!