ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান পদে এগিয়ে আমিনুল ইসলাম সুজন

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনতার রায়ে এগিয়ে আছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন।

তিনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক, বেড়াখলা আব্দুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। শিক্ষার পাশাপাশি তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করেন।

Post Inside

তিনি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যাপক কাজ করে যাচ্ছেন। তার হাত ধরেই অনেক শিক্ষার্থী বিভিন্ন সরকারি চাকুরি করছে। তিনি আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় থেকে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছেন।

বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এলাকাবাসীর ব্যাপক সাড়া পাচ্ছে উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন। এবার তাকে উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চায় উপজেলাবাসী।

আরো পড়ুন
error: Content is protected !!