কুমিল্লায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে লাইছা আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) সকালে উপজেলার সাহেবাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু লাইছা ওই এলাকার রাসেল চৌধুরীর মেয়ে।

মৃতের পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকালে লাইছা বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর তাকে উদ্ধার করা হয়। পরে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক লাইছাকে মৃত ঘোষণা করেন।

Post Inside

খেলার ছলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পরে লাইছাকে উঠোনে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানির নিচ থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন স্বজনরা। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিশু লাইছাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইএমও ডা. শারমিন সুলতানা বলেন, শিশু লাইছাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!