ব্রাহ্মণপাড়ায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি; নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহে কাজ করছে লাইনম্যানরা

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় হঠাৎ করে বয়ে যাওয়া ঝড়ে গত দুইদিন মঙ্গলবার ও বুধবার কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-২ ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের আওতাধীন ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত মঙ্গলবার ও বুধবার হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পল্লী বিদ্যুত অফিস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ও বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে হঠাৎ ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়।

Post Inside

এতে করে পল্লী বিদ্যুতের বিভিন্ন স্থানে খুঁটি, তার ছিড়া, ক্রস আর্ম, গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ো বৃষ্টিতে ৩৫-৪০ টি স্থানে তাড় ছিঁড়ে যায়, ৮-১০ টি খুঁটি ভেঙে যায়, ক্রস আর্ম ৬ টি স্পটে ভেঙে যায়, ২শত থেকে ৩শত স্থানে গাছ পড়ে তাড় ছিড়ে যায়, ট্রান্সফরমার ৫ টি নষ্ট হয়ে যায়।

সবমিলিয়ে পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া উপজেলাবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহে পল্লী বিদ্যুতের লাইনম্যানরা ঈদের ছুটি বাতিল করে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহে ২০-৩০ জন লাইনম্যান কাজ করছে। ঈদের ছুটি বাতিল করে তারা কাজে যোগদান করেছে।

বিদ্যুত সরবরাহে কাজ করায় পল্লী বিদ্যুত অফিসের প্রতি উপজেলাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন
error: Content is protected !!