ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরন ও চেক হস্তান্তর

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ ১৬টি পরিবারকে মাঝে টিন বিতরণ ও চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর তত্ত্বাবধানে ও নির্বাহী অফিসারের ত্রাণ তহবিল থেকে প্রত্যেকটি পরিবারকে ৮ টি করে টিন বিতরণ এবং ৩ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

Post Inside

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক, সিরাজুল ইসলাম, লিপু রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরো পড়ুন
error: Content is protected !!