ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

মোঃ শরিফ খান আকাশ।।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কারবারি উজ্জল হোসেন ও আনোয়ার হোসেন প্রকাশে সুমন কে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া থানার এস আই আনিসুর রহমান ও এএসআই সামছু উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তবর্তী শশীদল এলাকা থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা সহ তাদের গ্রেপ্তার করে।

Post Inside

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার চর বড়বিলা গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে উজ্জল হোসেন (৩৩) এর হেফাজত থেকে সাড়ে ৫ কেজি গাঁজা ও একই এলাকার মৃত্যু ফয়েজ উদ্দিন এর ছেলে আনোয়ার হোসেন প্রকাশ সুমন (৩৮) এর হেফাজত থেকে ১০০ পিছ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!