ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ শরিফ খান আকাশ।।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের দক্ষিন তেতাভুমি এলাকা থেকে নাসিমা আক্তার নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণপাড়া থানার এস আই অমর্ত্য মজুমদার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভুমি এলাকা থেকে বডি ফিটিং ৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।

Post Inside

গ্রেপ্তারকৃত নাসিমা আক্তার (৪৫) চাঁদপুর জেলার দক্ষিণ মতলব উপজেলার ডিঙ্গা বাঙ্গা গ্রামের আব্দুল মান্নান প্রকাশ মিজান মিয়ার স্ত্রী।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন সততা নিশ্চিত করে বলেন মাদক কারবারি নাসিমা আক্তার কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাহার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনি মামলা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!