কুবি নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি, ২০২৫ এ কুবি উপাচার্য প্রফেসর ড. মোঃ হায়দার আলী’র সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

Post Inside

বিজ্ঞপ্তিতে বলা হয় যে‚ ‘নিজস্ব ব্যবস্থাপনায় স্নাতক (সম্মান) প্রথম বর্ষ (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আগামী ১৯ এপ্রিল ২০২৫ তারিখ ‘সি’ ইউনিট সকাল ১০.০০ ঘটিকায়, ৩ মে ২০২৫ তারিখ ‘এ’ ইউনিট সকাল ১০.০০ ঘটিকায় এবং ‘বি’ ইউনিট বিকাল ৩.০০ ঘটিকায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত দিনরাত যে কোন সময় এমন কি বন্ধের দিনও শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।’

উল্লেখ্য‚ এ সংক্রান্ত বিস্তারিত সকল তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম ও কুবি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে।

আরো পড়ুন
error: Content is protected !!