কুমিল্লায় পাওনা টাকার জেরে যুবক খুন, ঘাতক আটক!

মাহফুজ নান্টু,
পাওনা টাকার জেরে এক যুবক খুন হয়েছে। নিহত যুবকের নাম রফিকুল ইসলাম। পেশায় দিন মজুর। শনিবার বেলা সাড়ে ১২ টায় কুমিল্লা চান্দিনা উপজেলার লতিপপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম জানান, বেলা সাড়ে ১২ টায় পাওনা টাকার জেরে রফিকুলকে বুকের নীচে চুরিকাঘাত করে খলিলুর রহমান। ঘাতক খলিল একটি চামড়া কারখানার শ্রমিক।

Post Inside

চান্দিনা থানার অফিসার ইনচার্জ( ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, খলিল ১২শ টাকা পেতো রফিকের কাছে। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে শনিবার বেলা সাড়ে ১২ টায় খলিল ছুরকাঘাত করে রফিককে। এতে রফিক ঘটনাস্থলেই মারা যায়। ঘাতক খলিল ও নিহত রফিকের বাড়ী বরুড়া উপজেলার আরিফপুরে। ঘটনার পরেই অভিযান চালিয়ে খলিলকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।

আরো পড়ুন
error: Content is protected !!