কুমিল্লায় ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল আলম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।
বুড়িচং থানার আলোচিত হামলা মামলার আসামি বাকশীমূল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার রাজগঞ্জ এলাকা থেকে থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

Post Inside

গ্রেফতার ফখরুল আলমের বয়স ৪৯ বছর। তিনি বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আজ্ঞাপুর গ্রামের মৃত হাজী হাফেজ আব্দুর রউফ এর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৩টার দিকে বুড়িচং থানার নাজিরা বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র জনতা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল। ওই সময় পূর্বপরিকল্পিতভাবে ফখরুল আলমসহ তার সহযোগীরা হত্যার উদ্দেশ্যে অতর্কিত গুলিবর্ষণ করে। এছাড়া ককটেল ও হাতবোমা নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মোট ৬৪ জনকে আসামি করে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার বিশেষ অভিযানে ফখরুল আলমকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আরো পড়ুন
error: Content is protected !!