সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন কুমিল্লা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ শাহজালাল

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ শাহজালাল বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

রবিবার বিকালে কুমিল্লার একটি হোটেলে মতবিনিময় সভায় তিনি বলেন, বেকারত্ব দূর করার পাশাপাশি জনগণের পাশে থেকে বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়নে অংশীদার হতে চাই।

Post Inside

তিনি ব্রাহ্মণপাড়ার সিদলাই মৃত মৌলভী নুরুল হকের ছেলে। এছাড়া তিনি সম্পাদক ও প্রকাশক- দৈনিক ভোরের আওয়াজ।

তিনি ১৯৮০ সালে বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল সরকারি কলেজ, ১৯৮২-৮৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ এবং ১৯৮৬-৮৯ ঢাকা মহানগর জাতীয় ছাত্রলীগের সভাপতি ছিলেন।

২০১১-১৮ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি’র তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি। ইফতার মাহফিলে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় কর্মরত সাংবাদিকসহ কুমিল্লার কিছু সাংবাদিক উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!