চৌদ্দগ্রামে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত সৃষ্টিতে জামায়াতের যুব ম্যারাথন

মনোয়ার হোসেন।।
‎কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ১২ ফেব্রুয়ারী গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত সৃষ্টিতে বিশাল যুব ম্যারাথন করেছে গুণবতী ইউনিয়ন জামায়াত।

Post Inside

শনিবার সকালে গুণবতী বাজার থেকে শুরু করে খাটরা, বুধড়া ও কৈতরা হয়ে আবার গুণবতী গিয়ে শেষ হয়। যুব ম্যারাথনে অংশ নেন জামায়াত সমর্থিত শত শত যুবক। ‎ম্যারাথনে অংশগ্রহণকারীরা হ্যাঁ ভোটের পক্ষে এবং শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিশে শূরা সদস্য আইয়ুব আলী ফরায়েজী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের গুণবতী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আ.ন.ম মেশকাত উদ্দিন সেলিম, গুণবতী ইউনিয়ন আমীর ইউসুফ মেম্বার, চৌদ্দগ্রাম উপজেলা কর্মপরিষদ সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকি, সাবেক ছাত্রনেতা আবু সাইয়িদ মজুমদার, জাফর আমেদ শিপন, শাহাদাত হোসেন, গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, সহ-সেক্রেটারি আবদুল হামিদ প্রমুখ।

শীতের সকালে যুব ম্যারাথনে গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বিচার দাবির স্লোগান শুনে সড়কের পাশের বাসিন্দারা আগ্রহের সাথে শোনেন এবং হাঁ ভাটের পক্ষের সম্মতি জানান।

আরো পড়ুন
error: Content is protected !!