কুমিল্লা–৫ আসনে কল্যাণরাষ্ট্র গড়ার অঙ্গীকার ড. মোবারক হোসাইনের

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসাইন বলেছেন, জনগণের মৌলিক অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

Post Inside

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে মাধবপুর বাজারে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।।

ড. মোবারক হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। তিনি দাবি করেন, রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে জনগণের কষ্ট লাঘব সম্ভব নয়।

তিনি আরও বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার উন্নয়ন শুধু অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না; শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর অগ্রাধিকার।

পথসভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন ও দোয়া কামনা করে বলেন, জনগণের পাশে থেকেই তিনি ন্যায়ভিত্তিক রাজনীতি চালিয়ে যেতে চান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, মাধবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আমানতউল্লাহ মজুমদার, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন
error: Content is protected !!