হোমনায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

সোনিয়া আফরিন
কুমিল্লার হোমনায় বৈশাখের শেষে বজ্রসহ কালবৈশাখীর ঝড়ে প্রাণ হারালো এক যুবক। বজ্রপাতে নিহত যুবক মো. মোমেন (৩৫) উপজেলার চান্দেরচর ইউনিয়নের সীতারামপুর গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল বাশার মোল্লা জানান, বিকেলে আকাশ কালো হয়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। বাড়ির পার্শ্ববর্তী জমিতে ঘাস খাওয়ার জন্য গরু চড়ানো ছিল তার। সেই গরু আনতে গিয়েই বজ্রাপাতে মারা যান মোমেন।

Post Inside

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বজ্রপাতে মৃত্যুর বিষয়টি শূনেছেন বলে জানান।

আরো পড়ুন
error: Content is protected !!