কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে লাকসাম রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Post Inside

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা যান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।

তার পরনে ছিল নীল রঙের হাফপ্যান্ট, লাল-সাদা রঙের টি-শার্ট এবং নীল রঙের কাপড়ের জুতা। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ওসি মো. জসিম উদ্দিন খোন্দকার জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।

পিবিআই সদস্যরা এসে আঙুলের ছাপ সংগ্রহসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরো পড়ুন
error: Content is protected !!