সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানি ও হেনস্থার প্রতিবাদে হোমনায় মানববন্ধন

সোনিয়া আফরিন।।
দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানি, হেনস্থা ও মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লার হোমনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । হোমনা উপজেলা কর্মরত সাংবাদিকদের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও নিশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

এ সময় বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, তার মুক্তি ও সচিবালয়ে আটকে রেখে হয়রানি ও হেনস্থাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান । অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষনা দেন বক্তারা ।

Post Inside

এতে সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আবদুল হক সরকার, জসীম উদ্দিন লিটন, মো.আক্তার হোসেন, হানিফ খান, ইব্রাহীম খলিল, আমজাদ হোসেন সজল, আবুল বাসার সরকার, মো. আইয়ুব আলী, এমএম কাশেম ভূইয়া, সৈয়দ আনোয়ার, আবু রায়হান,সফিকুল ইসলাম পলাশ, মোরশিদ আলম, তপন সরকার, কবি দেলোয়ার, মইনুল ইসলাম মিশুক, মো.রুস্তম আলী ও সোনিয়া আফরিন প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!