কুমিল্লায় পুলিশের অভিযানে পাঁচজন গ্রেপ্তার, ১১৫ বোতল সিরাপ ও প্রাইভেটকার জব্দ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ১১৫ বোতল ইস্কাফ (ESkuf) সিরাপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ছাড়া ১৫ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য, ধর্ষণ মামলার একজন, ডাকাতি মামলার একজন এবং একজন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

Post Inside

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুরাদনগর উপজেলার হারুন ওরফে শরীফ মিয়া (৩৮), দাউদকান্দির চন্দন কুমার সাহা (৪৭), মিজানুর রহমান সরকার (৫২), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেহেদী হাসান (১৯) এবং দাউদকান্দির রুহুল আমিন।

পুলিশের তথ্যমতে, হারুন মাদক মামলার আসামি। চন্দন কুমার সাহা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মিজানুর রহমান সরকার ধর্ষণ মামলার এবং মেহেদী হাসান ডাকাতি মামলার আসামি। এ ছাড়া রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও দিকনির্দেশনায় থানার একাধিক পুলিশ দল এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!