বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান চৌদ্দগ্রাম

রুবেল মজুমদার।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) জেলা পর্যায়ে ফাইনাল খেলায় দেবিদ্বার উপজেলাকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ান চৌদ্দগ্রাম উপজেলার দামাল ছেলেরা।

সোমবার বিকালে কুমিল্লা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসন অতিরিক্ত শাহাদাত হোসেনের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ ( পিপিএম বার)।

Post Inside

বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসন অতিরিক্ত নাজমা আশরাফী, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, জেলা ক্রিয়া সংস্থা সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমন, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজ আলম, কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হাজারী প্রমুখ

আরো পড়ুন
error: Content is protected !!