কুমিল্লায় করোনা গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৫, মৃত্যু ৪

নেকবর হোসেন।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০দশমিক ৩%।

এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ০৪ জন।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা এসব তথ্য নিশ্চিত করেছেন।

Post Inside

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,৩১ আগস্ট বিকেল থেকে ১ লা সেপ্টেম্বর বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্তদের মধ্যে ৫ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।

বাকিদের মধ্যে আদর্শ সদরের ১ জন, বুড়িচংয়ের ১জন,চৌদ্দগ্রামের ২ জন,বরুড়ার ৮ জন, দেবিদ্বার ১ জন, মেঘনায় ৩ জন, লাকসামের ২ জন,লালমাইয়ে৩ জন,হোমনায় ১ জন,লাঙ্গলকোট ৪ জন, তিতাসের ১ জন, মুরাদনগর উপজেলার ৩ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে কুমিল্লা সিটি,মুরাদনগর, বুড়িচংয়ের,লাকসামের একজন রয়েছে। মৃতদের মধ্যে তিনজন নারীওএকজন পুরুষ রয়েছে।

জেলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ২৮৯জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১৯ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৩ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩১ হাজার ৬৩৬ হয়েছে।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন
error: Content is protected !!