ব্রাহ্মণপাড়া ইসলামী ফ্রন্টের নবগঠিত কমিটির শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী আলতাব আলী বেবি কেয়ার একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Post Inside

উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মো. জসিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ মো. মাছুম বিল্লাহ মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সহসাধারণ সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাছুম বিল্লাহ মিয়াজী বলেন, সংগঠনের দায়িত্বশীলদের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ, বিশেষ করে সুন্নিয়তের দাওয়াত পৌঁছে দিতে হবে। ব্যক্তিগত আমল-আখলাক, সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে নিয়মিত দাওয়াতি কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির বলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া সুন্নিয়তের উর্বর জমি। সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে এ অঞ্চলে সুন্নি আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। কর্মীদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। পরিকল্পিত দাওয়াতি কার্যক্রম, গণসংযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্রাহ্মণপাড়াকে সুন্নি আন্দোলনের শক্তিশালী ঘাঁটিতে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহসভাপতি মাওলানা সৈয়দ মো. মোবারক হোসাইন, সহসভাপতি মাওলানা মো. হাবিবুর রহমান মমতাজি, মাওলানা মো. রফিকুল ইসলাম রেজভী, মাওলানা মো. হাবিবুর রহমান রেজভী, মাওলানা মো. অলি উল্লাহ, মাওলানা মো. ফয়জুল ইসলাম হাফিজ, ডা. মো. জাহাঙ্গীর আলম, হাফেজ আজহারুল ইসলাম, মাওলানা মুফতি সোহরাব হোসাইন, মো. জালাল হোসেন মাস্টার, মো. জাহাঙ্গীর আলম ও মাওলানা মো. রাসেল আহমদসহ সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, সমাজে ন্যায়, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনের দায়িত্বশীলদের নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করতে হবে। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামের সৌন্দর্য ও কল্যাণের দিকগুলো তুলে ধরতে হবে।

আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরো পড়ুন
error: Content is protected !!