অপারেশন ডেভিল হান্টঃ কুমিল্লায় গ্রেপ্তার আরো ৬ জন

স্টাফ রিপোর্টার।।
চলমান অপারেশন অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত গেল ২৪ ঘন্টায় আরো ছয় জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গেল তিন দিনে মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

Post Inside

পুলিশ জানায়, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চলমান অপারেশন অপারেশন ডেভিল হান্টে নগরীর ৪নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সুজানগর এলাকার বাসিন্দা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মোঃ নেহালসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে লিফলেট বিতরন ও নাশকতার অভিযোগ রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!