০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

অপারেশন ডেভিল হান্টঃ কুমিল্লায় ছাত্রলীগ সভাপতি ও ইউপি সদস্য গ্রেপ্তার

  • তারিখ : ০৮:১০:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • 91

বুড়িচং প্রতিনিধি।।
অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলার সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল ও বাকশীমূল ইউপি সদস্য মো. লিটন রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, দুপুরে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাকশীমূল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাকশীমূল ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য মো. লিটন রেজা। তিনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদের মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন বুড়িচং উপজেলার সভাপতি ও বাকশীমূল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

এর আগে নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বুড়িচং উপজেলা শাখার সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেলকে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, রুমেল খান ও লিটন রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ মামলা রয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

error: Content is protected !!

অপারেশন ডেভিল হান্টঃ কুমিল্লায় ছাত্রলীগ সভাপতি ও ইউপি সদস্য গ্রেপ্তার

তারিখ : ০৮:১০:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫