১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত কুমিল্লার মুরাদনগরে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুমিল্লায় আবারও অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: মোবাইল কোর্টে দোকানিকে জরিমানা

  • তারিখ : ০৯:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • 651

হোমনা প্রতিনিধি ।।
কুমিল্লার হোমনায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে হোমনা উপজেলার চৌরাস্তার মোড় সংলগ্ন একটি দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম।

অভিযানকালে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির সত্যতা পাওয়ায় দোকানের মালিক নুরে আলম (৩১), পিতা আব্দুল লতিফকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

error: Content is protected !!

কুমিল্লায় আবারও অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: মোবাইল কোর্টে দোকানিকে জরিমানা

তারিখ : ০৯:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬