১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

কুমিল্লায় আবারও বিড়াল–কুকুরের বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভ্যাকসিন ক্যাম্প

  • তারিখ : ১২:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • 539

স্টাফ রিপোর্টার।।
প্রাণিপ্রেমীদের আগ্রহ ও অনুরোধে কুমিল্লায় আবারও আয়োজন করা হচ্ছে বিড়াল–কুকুরের বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভ্যাকসিন ক্যাম্প। উদ্যোগটি নিয়েছে প্রাণি-কল্যাণমূলক সংগঠন Cats Home – বিড়ালের বাড়ি। আয়োজকরা জানিয়েছেন, “প্রাণী নির্যাতন বন্ধ করি, তাদের প্রতি যত্নশীল হই”—এই স্লোগানে এবারও আয়োজনটি করা হচ্ছে।

যারা তাদের পোষা বিড়াল বা কুকুরকে রেবিস ভ্যাকসিন দিতে চান কিংবা স্বাস্থ্য পরীক্ষা করাতে চান, তারা হোয়াটসঅ্যাপে ০১৭৬১৭৪০২২৬ নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় প্রাণির নাম, মালিকের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং প্রয়োজন অনুযায়ী ‘রেবিস ভ্যাকসিন’, ‘চেক-আপ’ বা ‘উভয়ই’—উল্লেখ করতে হবে।

রেজিস্ট্রেশনের সিরিয়াল অনুযায়ী ক্যাম্পে সেবা প্রদান করা হবে। আয়োজকরা জানিয়েছেন, এবারও দেশের জনপ্রিয় পোষা প্রাণির সেবা ও অ্যাক্টিভিস্ট প্ল্যাটফর্ম ‘পেটস’ বাবা’ সহযোগিতায় থাকতে পারে।

রেজিস্ট্রেশনের পর অংশগ্রহণকারীর সংখ্যা ও অবস্থার ভিত্তিতে তারিখ ও সময় ঘোষণা করা হবে।

স্থান:
Cats Home – বিড়ালের বাড়ি
আর্টিসান নাসির সেন্টার, লিফট-৬ (সিটি ব্যাংকের উপরে)
নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা।

প্রাণি কল্যাণে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে কুমিল্লার প্রাণিপ্রেমীরা।

error: Content is protected !!

কুমিল্লায় আবারও বিড়াল–কুকুরের বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভ্যাকসিন ক্যাম্প

তারিখ : ১২:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫