১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

কুমিল্লায় খেলতে বের হয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

  • তারিখ : ০৮:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 233

স্টাফ রিপোর্টার।।
‎কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা ভাওরখোলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ (৬) এবং মুকবিলের ছেলে মাহিন (৫)। তারা আপন চাচাতো-জেঠাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে খেলতে বের হয়ে দুই শিশু নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর সকাল ১১টার দিকে গ্রামের পশ্চিম পাশে একটি পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়রা উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু দুটির মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি ও শোকের মাতম।

error: Content is protected !!

কুমিল্লায় খেলতে বের হয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

তারিখ : ০৮:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫