১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

কুমিল্লায় বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

  • তারিখ : ০৯:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • 5886

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে মো. মুছা নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার (২৩ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মুছা (২৬) একই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদসার গ্রামের ময়নাল হোসেন কাদুটি বাজারে মোবাইল ফোনের ব্যবসা করেন। প্রায় ১০/১২ দিন আগে ময়নাল বাজার থেকে বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে ছিনতাইকারীরা আক্রমণ করে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন কেড়ে নেয়। ওই ঘটনায় ময়নাল মুছাকে সন্দেহ করে। মুছাও ৮/১০দিন বাড়িতে না থাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়।

রোববার রাতে মুছা বাড়িতে আসলে তার বাড়ির লোকজন ময়নালকে খবর দেয়। রাত অনুমান সাড়ে ১২টায় ময়নাল, তোফাজ্জলসহ আরও কয়েকজন এসে মুছাকে বাড়ি থেকে ধরে নিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ব্যবসায়ী ময়নাল হোসেনের চাচাতো ভাই ইউপি সদস্য সামির হোসেন বলেন, গত ১০/১২ দিন আগে ময়নালকে রাতের অন্ধকারে আটক করে সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র। এ সময় ময়নালকে বৈদ্যুতিক শক দিয়ে তার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

মুছাকে পিটিয়ে হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, এ সময় আমি বাড়িতে ছিলাম না। শুনেছি মুছার বাড়ির লোকজনই ময়নালদের ফোন করে খবর দিয়ে ধরিয়ে দিয়েছে।

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম ও পরিচয় দেওয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!

কুমিল্লায় বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

তারিখ : ০৯:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫