কুমিল্লায় বাসা থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় বাসা থেকে ডেকে নিয়ে সজিব হোসেন বাবু (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে নগরীর অশোকতলা রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

সজিব হোসেন বাবু জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তিনি স্বপ্ন সুপার সপে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। অশোকতলা এলাকায় বাসা ভাড়া নিয়ে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।

Post Inside

নিহতের মামাত ভাই রাকিব জানায়, রাতে জীবন নামের এক যুবক সজিবকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে স্থানীয় নয়ন বন্ড ও চয়নসহ তাদের সহযোগীরা তাকে পরিকল্পিতভাবে এলোপাতাড়ি পিটিয়ে এবং ছুরিকাঘাত করে রেললাইনের পাশে ফেলে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে নগরীর মুন হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে যৌথবাহিনী কাজ করছে।

আরো পড়ুন
error: Content is protected !!