১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

কুমিল্লায় ভারত সীমান্ত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • তারিখ : ১০:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • 951

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টের পাঁচ পিলার এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে জামতলা–কালিকৃষ্ণনগর পাঁচ পিলার সংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করে বিজিবির সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বুড়িচং থানার ওসি শাহিনুল ইসলাম জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়েছে। তাঁর ভাষায়, “মরদেহের গায়ে কোনো রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে জানা গেছে, আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে দুই-তিন দিন ধরে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে হতে পারেন।”

শংকুচাই ক্যাম্পের বিওপি’র বিজিবি সুবেদার আব্দুর রাজ্জাক জানান, পাঁচ পিলার এলাকা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ওসি শাহিনুল ইসলাম আরও বলেন, লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে পিবিআই, পুলিশ এবং বিজিবি যৌথভাবে মাঠে কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

error: Content is protected !!

কুমিল্লায় ভারত সীমান্ত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

তারিখ : ১০:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫