১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত

  • তারিখ : ০৫:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • 391

নেকবর হোসেন।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় মিয়ামী পরিবহনের একটি বাসের ধাক্কায় কবির হোসেন (৪৫) নামে এক ড্রামট্রাক চালক নিহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কবির হোসেন তার বাড়ি থেকে নিজ ড্রামট্রাকের দিকে যাচ্ছিলেন। গাড়িটি স্টেশনে পার্কিং করে রাখা ছিল। সড়ক বিভাজন পার হওয়ার পর মিয়ামী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমীন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

error: Content is protected !!

কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত

তারিখ : ০৫:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫