১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

  • তারিখ : ০৯:১৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • 1013

চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনায় সৎমাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে শাহিন মুন্সিকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন মুন্সি চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির ছেলে। এর আগে গত বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে সৎমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন তিনি।

পরে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই নূরুল ইসলাম মুন্সি বাদী হয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা পিবিআইয়ের পরিদর্শক বিপুল দেবনাথ বলেন, ‘বৃহস্পতিবার গণমাধ্যমে ঘটনাটি প্রকাশের পর পুলিশ সুপার সারোয়ার আলম স্যার অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতা ব্যবহার করে আমরা মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

প্রসঙ্গত, তিন বছর আগে প্রথম স্ত্রী মারা গেলে শাহিন মুন্সির বাবা এমদাদুল হক মুন্সি দুই মাস আগে হালিমা বেগম (৩৪) নামের এক নারীকে বিয়ে করেন। পারিবারিক কলহের জেরে গত বুধবার রাত ১১টার দিকে শাহিন আলম তার সৎ মাকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

error: Content is protected !!

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

তারিখ : ০৯:১৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫