১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

কুমিল্লায় শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত

  • তারিখ : ১১:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 160

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মুরাদনগরে এক শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন। এসময় এলাকাবাসী একত্রিত হয়ে শিয়ালটিকে হত্যা করে।

গতকাল শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলায় যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের সবাইকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক এই তথ্যটি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।

স্থানীয়রা জানান, শনিবার মাগরিব নামাজের পর মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের ওপর হঠাৎ শিয়ালটি হামলা চালায়। প্রথমে একজনকে কামড় দেয়, এরপর আরেকজনের পায়ে কামড় দিয়ে পালানোর সময় পথে থাকা অন্য ব্যক্তিকেও কামড় দেয়।

স্থানীয়রা শিয়ালের আচরণ অস্বাভাবিক ও পাগলাটে ধরনের হিসেবে বর্ণনা করেছেন। পরে রাতেই এলাকাবাসী একত্রিত হয়ে শিয়ালটিকে হত্যা করে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। কারো অবস্থা গুরুতর নয়। পরবর্তী ভ্যাকসিন সময়মতো নেওয়ার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত

তারিখ : ১১:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫