০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

কুমিল্লায় শ্বশুরবাড়ির রাস্তা থেকে জামাইয়ের লাশ উদ্ধার

  • তারিখ : ১০:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • 61

হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় শ্বশুরবাড়ির রাস্তা থেকে মো. মঙ্গল মিয়া (৪৫) নামের এক জামাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বালুকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

মঙ্গল মিয়া হোমনা উপজেলার দক্ষিণ মণিপুর গ্রামের মো. ধন মিয়ার ছেলে। তাঁর শ্বশুরবাড়ি একই উপজেলার বালুকান্দি গ্রামে। মঙ্গল মিয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন।

মঙ্গল মিয়ার স্ত্রী রিনা আক্তার জানান, রাতে মঙ্গল মিয়া শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গেই ছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হন স্বামী। বেশ কিছুক্ষণপর স্ত্রী জানতে পারেন রাস্তায় তাঁর স্বামীর লাশ পড়ে আছে।

ওসি জয়নাল আবেদীন বলেন, ‘আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করি। এ বিষয়ে নিহতের স্ত্রী রিনাসহ বড় মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের কোনো অভিযোগ নেই। নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই।

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি জয়নাল।

error: Content is protected !!

কুমিল্লায় শ্বশুরবাড়ির রাস্তা থেকে জামাইয়ের লাশ উদ্ধার

তারিখ : ১০:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩