কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. সাগর ও চালকের সহকারী বেলাল হোসেন নিহত হয়েছেন। । নিহত দুজন সম্পর্কে সহোদর। আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন।

নিহত দুই ভাই কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

Post Inside

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরবেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের ইঞ্জিন বিকল হলে ওটা রাস্তায় দাঁড়িয়ে পড়ে। গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চালু করার সহযোগিতা করছিল আরেকটি কাভার্ড ভ্যান।

এ সময় এটিকে পেছন থেকে তৃতীয় একটি কাভার্ড ভ্যান জোরে ধাক্কা দিলে প্রথম ও দ্বিতীয় কাভার্ড ভ্যানের মাঝখানে দাঁড়িয়ে থাকা প্রথম কাভার্ড ভ্যানের চালক ও সহকারী দুই গাড়ির মাঝখানে আটকে যান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাঁদের ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসাইন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত কাভার্ড ভ্যানের চালক ও সহকারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

আরো পড়ুন
error: Content is protected !!