১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

কুমিল্লার তিতাসে মাদককে লাল কার্ড প্রদর্শন ও আত্মহত্যা রোধে শিক্ষার্থীদের শপথ

  • তারিখ : ১০:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • 552

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার তিতাসে স্মার্টফোনের অপব্যবহার, মাদকাসক্তি ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে লাল কার্ড প্রদর্শন, মতবিনিময় সভা এবং শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক মাহফুজুল ইসলাম সাইমুম, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের দাউদকান্দি শাখার দপ্তর সম্পাদক রাব্বি ভূঁইয়া, প্রচার সম্পাদক হিমেল আহমেদ, সদস্য সাথী শিকদারসহ অন্যানরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, স্মার্টফোনের সঠিক ব্যবহার, আত্মহত্যা প্রতিরোধ এবং উন্নত চরিত্র গঠনে শপথ পাঠ করান প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল।

উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘ দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনের সদস্যরা প্রতি মাসে একদিনের টিফিনের টাকা সঞ্চয় করে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। গত ১৪ বছরে এটি সংগঠনের ১৮৯৯তম সামাজিক সচেতনতা কর্মসূচি।

error: Content is protected !!

কুমিল্লার তিতাসে মাদককে লাল কার্ড প্রদর্শন ও আত্মহত্যা রোধে শিক্ষার্থীদের শপথ

তারিখ : ১০:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫