০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘নবান্ন উৎসব ১৪৩২’ মুরাদনগরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আজিজ গ্রেপ্তার ১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জিতলেন মিডিয়া ওয়ারিয়র্স কুমিল্লায় ট্রাক্টর উল্টে নদীতে গোসলরত একই পরিবারের ৩ নারী নিহত কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এ আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহরাস্তিতে বিএনপি’র মিলাদ ও দোয়া কুমিল্লায় মায়ের সামনে এসিল্যান্ডের গাড়িচাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ১৭তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন জগন্নাথপুরে ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাতে মোস্তফা মাহফিল বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব নিহত

কুমিল্লার দাউদকান্দিতে শিশু ধর্ষণ চেষ্টা; ভারতীয় নাগরিক আটক

  • তারিখ : ১২:১৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • 69

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে চকলেট দেখিয়ে ৯ বছরের এক শিশু-কে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভারতের নাগরিক তাজিনদার সিং (৫০) নামে একজনকে পুলিশের সোর্পদ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার সকালে উপজেলার রায়পুর সিংগুলা গ্রামের মোস্তফা মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ভারতীয় নাগরিক তাজিনদার সিং দীর্ঘদিন যাবত দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকায় এগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছেন। সেই সুবাদে সিংগুলা গ্রামের মুস্তাফার “মা মঞ্জিলে” বাসা ভাড়া নিয়ে থাকতেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে শিশুকে চকলেট দেওয়ার কথা বলে টেনে তার রুমে নিয়ে যায়। ঘরে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয়। বিষয়টি অপর একটি শিশু দেখে তার মাকে খবর দেয়। শিশুটি মায়ের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত তাজিনদার সিং কে আটক করেন।

সংবাদ পেয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃত তাজিনদার সিং (৫০) ভারতের লদিহানা পাঞ্জাব চন্টিগর জেলার বাসিপাঠানা গ্রামের পাল সিং এর ছেলে।

এই বিষয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে আমরা ভারতীয় নাগরিক তাজিনদার সিং কে আটক করে থানায় নিয়ে আসছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লার দাউদকান্দিতে শিশু ধর্ষণ চেষ্টা; ভারতীয় নাগরিক আটক

তারিখ : ১২:১৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫