১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

কুমিল্লার দাউদকান্দিতে বাসের ধাক্কায় ট্রলির দুই আরোহী নিহত

  • তারিখ : ০৭:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • 770

নেকবর হোসেন।।
কুমিল্লার দাউদকান্দিতে বাসের ধাক্কায় ইটবাহী ট্রলির দুই আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হুগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন ট্রলির দুই আরোহী। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিদের একজন হলেন চান্দিনা উপজেলার বকরীকান্দী গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তাফাজ্জল হোসেন (৪৫)। আরেকজনের নাম–পরিচয় পাওয়া যায়নি। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর। হতাহত ব্যক্তিরা নির্মাণশ্রমিক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে স্টারলাইন পরিবহনের একটি বাস ফেনীতে যাচ্ছিল। বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হুগুলিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ট্রলির দুই আরোহী নিহত হন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত তাফাজ্জল হোসেনের স্ত্রী জোসনা আক্তার বলেন, তাঁর স্বামী ইট ভাঙার কাজ করতেন। কাজ শেষ করে ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দাউদকান্দির স্বল্পপেন্নাই এলাকা থেকে বাসটি জব্দ করেছে। এ সময় বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে যান। বাসটি দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, লাশ দুটি দাউদকান্দি হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। নিহত একজনের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।

error: Content is protected !!

কুমিল্লার দাউদকান্দিতে বাসের ধাক্কায় ট্রলির দুই আরোহী নিহত

তারিখ : ০৭:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫