কুমিল্লার বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকা থেকে দুই মণ গাঁজাসহ দুইজন মাদক কারবারী’কে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বুধবার জেলার কোতয়ালি থানাধীন বিবির বাজার গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৮০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীতে আটক করে। আটককৃতরা হলো জেলার কোতয়ালী থানার গাজীপুর (বিবির বাজার) গ্রামের মৃত কাজী মাসুম জিলানীর ছেলে কাজী শাহিন (২৪) এবং একই গ্রামের আবুল খায়ের খন্দকারের ছেলে মোঃ রায়হান খন্দকার রনি(২৬)।

Post Inside

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!