০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘নবান্ন উৎসব ১৪৩২’ মুরাদনগরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আজিজ গ্রেপ্তার ১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জিতলেন মিডিয়া ওয়ারিয়র্স কুমিল্লায় ট্রাক্টর উল্টে নদীতে গোসলরত একই পরিবারের ৩ নারী নিহত কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এ আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহরাস্তিতে বিএনপি’র মিলাদ ও দোয়া কুমিল্লায় মায়ের সামনে এসিল্যান্ডের গাড়িচাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ১৭তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন জগন্নাথপুরে ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাতে মোস্তফা মাহফিল বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব নিহত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২৫ রেমিট্যান্স যোদ্ধা পেলেন সম্মাননা

  • তারিখ : ১১:২৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • 77

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঈদ পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে রেমিট্যান্স যোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।

রোববার ( ৮ জুন ) সকাল ১০টায় উপজেলার রানীগাছ এলাকায় রানীগাছ আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে এর আয়োজন করা হয়।

জানা গেছে, রানীগাছ আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ২৫ জন রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। এছাড়াও সামাজিক কাজে বিভিন্ন অবদানের জন্য আরও ২৫ জন কৃতি ব্যক্তিত্বকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

মাওলানা খাইর উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা ডা. মাহবুবুর রহমান এবং মাওলানা সাদেকুল ইসলামের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ওয়ামী বাংলাদেশের দাওয়া ইনচার্জ হাফেজ মুহাম্মদ মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন আল্লামা গোলাম কবির আজহারী।

রানীগাছ আলোর দিশারী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূইয়া বলেন, পরিবার পরিজন ছেড়ে বিদেশের মাটিতে শরীরের ঘাম ঝরিয়ে এ দেশে রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। তাদের এই পরিশ্রম ও স্বজনদের কাছ থেকে দূরে থাকার এই ত্যাগের মাধ্যমেই এ দেশের অনেক পরিবার সচ্ছলতা পেয়েছে। এই মহান ব্যক্তিদের সম্মানিত করতেই আমাদের এই উদ্যোগ।

error: Content is protected !!

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২৫ রেমিট্যান্স যোদ্ধা পেলেন সম্মাননা

তারিখ : ১১:২৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫