১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত কুমিল্লার মুরাদনগরে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুমিল্লার মেঘনায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি; ১০ হাজার টাকা জরিমানা

  • তারিখ : ১১:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • 161

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মেঘনা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর মো. ইব্রাহীম খলিলের প্রসিকিউটরে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মেঘনা থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মানিকারচর বাজারে অবস্থিত হানিফ এন্টারপ্রাইজ নামের একটি এলপি গ্যাস বিক্রয় প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করা এবং একই দোকানে কোল্ড ড্রিংক, জ্বালানি তেল ও এলপি গ্যাস একসঙ্গে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।

এ অপরাধে দোকান মালিক হানিফকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের দ্রুত মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার বলেন, “ভোক্তারা যেন সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বাজারে স্বচ্ছতা ও ন্যায্য বাণিজ্য প্রতিষ্ঠার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

কোনো ব্যবসায়ী ভোক্তা অধিকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ভোক্তা অধিকার রক্ষা ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

error: Content is protected !!

কুমিল্লার মেঘনায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি; ১০ হাজার টাকা জরিমানা

তারিখ : ১১:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬